সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাত আটকঃমালামাল উদ্ধার

Reporter Name / ৪৩১ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৩৭ ব্যারেল সয়াবিন তৈল উদ্ধার করা হয়।
 পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ডাকাত সর্দার জুয়েল হোসেন ও  সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা হল, পটুয়াখালীর গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের পুত্র ডাকাত সরদার জুয়েল হোসেন (৩০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার সাহাদাৎ হোসেনের পুত্র মোঃ সাব্বির আহম্মেদ (৩২)।
এঘটনায় ভাঙ্গা থানার এস,আই মোশারফ হোসেন জানান, ভাঙ্গা থানা এলাকায় গভীর রাতে মহাসড়কে একদল ডাকাত তেল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এঘটনায় ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলার রুজু করা হয়েছে।এছাড়া উদ্ধার হওয়া ৩৭ ব্যারেল সয়াবিন তেলের বাজার মুল্য ১২ লাখ দুই হাজার ৫০০ টাকা ও ট্রাকটির বাজার মূল্য অনুমান ৩৫ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin