মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টানা পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকুকর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক দফা কর্মসূচি হিসেবে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি দেওয়া হবে। তাদের এক দফা হলো, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ’। বৃহস্পতিবার ১৬ অক্টোবর, সকাল থেকে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকুকর্মচারীরা। এতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষকুকর্মচারী অংশ নেন।

তবে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরদিন সোমবার থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin