সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকায় অভিযান চালিয়ে ২৪০ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথবাহিনী। শনিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গৌরীপুর থানার নারী কনস্টেবল নাছরিন (কং/১৯৩৯) এর নেতৃত্বে, কনস্টেবল বুলবুল আহমেদ (কং/২১২২) ও যৌথবাহিনীর সদস্যদের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন–বিশ্বনাথ রবিদাস (৬০)মিনা রবিদাস (৫৫)সবিতা রবিদাস (৪৫)তাপস রবিদাস (২১)।
তাঁরা সবাই মধ্য ভালুকা ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সুত্রে  জানা গেছে, ধৃতরা তাদের বসতঘরের মেঝে খুঁড়ে চোলাই মদের গোপন মজুদ রেখে সেখান থেকেই ক্রয়-বিক্রয় হতো। পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
অভিযানকালে ৩০ লিটারের নীল রংয়ের কনটেইনার ৪টি, ৮ লিটারের ২টি সাদা কনটেইনার, ৫ লিটারের ২টি বোতলসহ মোট ২৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরির কাজে ব্যবহৃত ২টি সিলভার পাতিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার টাকা।
ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় সোহাগ রবিদাস, জীবন চন্দ্র বর্মন এবং কনস্টেবল বুলবুল আহমেদ।
এঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin