বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ না দেয়ার দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৫:২২ অপরাহ্ন

নাজিম বকাউল , ফরিদপুর: ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ না দেয়ার দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা। বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে ইমাম উদ্দিন চত্বরে এসে শেষ হয়। এসময় তারা নানা ধরনের শ্লোগান দেয়। পরে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২৪ এ আন্দোলনে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে আমরা আশাহত। যারা আমাদের উপর গুলি চালিয়েছিলো, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আওয়ামীলীগের পূনর্বাসন মেনে নেয়া হবেনা দাবী করে বক্তারা বলেন, যারা আওয়ামীলীগের ম্যান্ডেট নিয়ে এতোদিন চলেছে, তাদের আমরা কোনো ভাবেই শুধু এমপি নির্বাচন কেনো রাজনীতিতেও দেখতে চাইনা। ভালো আওয়ামীলীগ সেজে যারা রাজনীতি করতে চাইবেন তাদেরও প্রতিহত করা হবে। এসময় তারা ফ্যাসিবাদের দোসরদের মনোনয়ন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin