বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই কন্যাসন্তান। তবে সংসার জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই কলহ লেগে থাকত। একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। ২০২১ সালের ১৫ মে স্বামী রুক্কু মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনার আশায় শ্বশুরবাড়ি কৈলাটি গ্রামে যান। সেদিন গভীর রাতে স্ত্রী রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনায় নিহত রুক্কু মিয়ার ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin