বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। চব্বিশের আন্দোলনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম রায়। আর জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে।প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এই মামলায় গ্রেপ্তাররা হলেন— শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক চার আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত বছরের ২৪ ডিসেম্বর আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin