রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভয় পাচ্ছি, তাও আমি এটি করব”আলমগীর আহমেদ আলম ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  তেলসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে : জ্বালানিমন্ত্রী বিচ্ছেদের আগে আদালতে বিজয়ের স্ত্রীর নতুন আবেদন গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ রোনালদোর চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়েও ‘মারাত্মক’ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শাহিন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনা, স্টাফ রিপোর্টার : নেত্রকোনা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী চম্পা রাণী সরকারের আহ্বানে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব হল রুমে বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তি, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এখন সময়ের দাবি। কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরও বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ নেত্রকোনা-৪ আসনের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে কার্যকর ও গণমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা জেলার সভাপতি সজীব সরকার রতন, শ্রমজীবী নারী মৈত্রীর নেত্রকোনা জেলার সভাপতি লিপি রানী সরকার, জেলা কমিটির সহ-সভাপতি আবুল লাহাব লাইছ উদ্দিন, জেলা কমিটির সম্পাদক পীযূষ কান্তি সাহা, জহিরুল ইসলাম, অনিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin