বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষের স্বাধীনতা ও কথা বলার অধিকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান মদ উদ্ধার বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট চেকের মামলায় গরিব মানুষকে হয়রানির অভিযোগ, কাচারী ঘিরে দালালচক্র সক্রি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন ডিএসসিসিতে গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে ২৫ সদস্যের অফিসার্স এসোসিয়েশনের সূচনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মানুষের স্বাধীনতা ও কথা বলার অধিকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:২০ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: দেশের মানুষের অর্জিত স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকার অর্থাৎ কথা বলার স্বাধীনতার বিরুদ্ধে একটি চিহ্নিত মহল নতুন করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা যারা করছে, তাদের আসল চেহারা আজ দেশবাসীর কাছে উন্মোচিত। জনগণই এখন এই ষড়যন্ত্রকারীদের নাম দিয়েছে ‘গুপ্ত গোষ্ঠী’। এই তথাকথিত গুপ্ত চক্রটি কেবল রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীর প্রধান দেশের খেটে খাওয়া ও শ্রমজীবী মা-বোনদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্য করেছেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, যাদের অন্তরে সাধারণ মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই, যারা দেশের নারী শক্তিকে অপমান করতে দ্বিধা করে না, তাদের কাছ থেকে জনকল্যাণমূলক কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।তিনি আরও বলেন, এই গোষ্ঠীর পূর্বসূরিরাই ১৯৭১ সালে দেশের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল।

নির্বাচনী মাঠের পরিস্থিতি তুলে ধরে বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ভোটারদের বিশেষ করে মা-বোনদের ব্যক্তিগত বিকাশ নম্বর সংগ্রহ করে অনৈতিকভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে।তিনি প্রশ্ন তোলেন, যারা নির্বাচনের আগেই এমন অস্বচ্ছ ও বিতর্কিত পথে পা বাড়িয়েছে, তারা ক্ষমতায় গিয়ে কীভাবে দেশের সুশাসন নিশ্চিত করবে? তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটারদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে জনগণের রায় পরিবর্তনের দিন শেষ হয়ে গেছে। কোনো অগণতান্ত্রিক শক্তি যেন জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সেজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন।

ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যদি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারে, তবে স্থানীয় মানুষের প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের স্বার্থে ফরিদপুরকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগে রূপান্তর করা হবে। জনগণের অংশগ্রহণমূলক একটি সরকারই পারে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে। বক্তৃতার শেষে তিনি ফরিদপুরবাসীকে ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin