সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সখীপুরে স্বতন্ত্র প্রার্থী প্রচারে বাধার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে।টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরের পক্ষে নির্বাচনী প্রধান এজেন্ট ফজলুল হক বাচ্চু এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।আজ বুধবার দুপুরে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন রাইদা ভিলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরিণ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নির্দেশনায় তাঁর কর্মীরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের নির্বাচনী পথসভায় বাধা দিচ্ছেন। ইতিমধ্যে কয়েকটি নির্বাচনী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া হরিণ প্রতীকের কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

ফজলুল হক আরও বলেন, গতকাল বিকেলে হতেয়া–রাজাবাড়ী ইউনিয়নের হতেয়া বাজারে পূর্বনির্ধারিত হরিণ প্রতীকের পথসভার ৫০ গজের মধ্যে বিএনপির কর্মীরা ধানের শীষ প্রতীকের মিছিল ও ঢাকঢোল বাজিয়ে ওই সভা ভণ্ডুল করার চেষ্টা করেন। এর আগে কাকড়াজান ইউনিয়নের গরবাড়ী বাজারের পথসভার পাশেও মাইক বাজিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয় বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব ও লাবিব গ্রুপের উপপরিচালক মাহমুদুল আলম মনির উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান। তিনি প্রতিনিধিকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরাই তাঁদের ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি ফজলুল হক বাচ্চুর দাবি,তার বৈধ অর্থের উৎস থেকে নির্বাচনী কাজে ব্যয় করা হচ্ছে।তিনি আরও দাবি করেন,জেলা রিটার্নিং কর্মকর্তা, দেশপ্রেমিক সেনাবাহিনীসহ নির্বাচনী সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা-কর্মচারীদের সহযোগিতায় বাসাইল-সখীপুরের মানুষকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin