কবিতা: “জনক”
কবি-তাসলিমা রিনা
নিলক্ষা ছায়া জনক তুমি
স্নেহ মমতা অতুলনীয় জানেন অন্তর্যামী।
মহৎ সত্য রীতি সাধনা
দেশদ্রোহীদের বিরুদ্ধে আরাধনা শেখালে তুমি।
স্বশিক্ষিত করতে কত হও দীক্ষিত
তবুও কেন আজ বাংলা অবমানিত।
শত ক্লেশ যাতনার পরেও অমরত্বের ফল
চোস্ত বিদ্রোহী নেই কোনো ভুল।
অশ্বত্থের মতো ছায়া দাও তুমি
তাহাই দাও যা’ চাই আমি।
পার কি না পার তবুও কর চেষ্টা;
জনক তুমি বড় উপদেষ্টা।
স্বপ্ন গড়ার কারিগর জনক তুমি,
তুমি হীনা নির্ঝরে স্বপ্ন ভঙ্গ জানে যে ভূমি।
সদা কর মোদের ভাবনা
তোমার মতো কাউকে পাবনা।