শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রার্থীর কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,
গৌরীপুর (ময়মনসিংহ), প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ (১৪৮) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছে বিএনপি। সোমবার ০২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় পৌর বিএনপি কায্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসেইন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও আচরণবিধি মেনে বিএনপি প্রার্থী ও তার নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তবে অভিযোগ করে তিনি বলেন, “এই আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান ও তার সহযোগীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে অশালীন বক্তব্য, হুমকি ও উসকানিমূলক কথা বলে আসছেন।”
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৯ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ছাত্রদল নেতা মো. মামুন আল-আমিনকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরদিন ৩০ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই, হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত (বর্তমানে জামিনে থাকা) মাসুদ পারভেজ কার্জনও মোবাইল ফোনে একই ব্যক্তিকে হুমকি দেন বলে দাবি করা হয়। এসব ঘটনার বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin