নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ঐতিহাসিক গুহাটা (মিনি স্টেডিয়ামে) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আখেরি মিছিলের আয়োজন করেন গফরগাঁও উপজেলার জনতা। আজ সোমবার বেলা ৩ ঘটিকা হইতে গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন,বিভিন্ন ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভঙ্গিমায় আনন্দ উল্লাসে হাজারো হাজার নেতাকর্মী রহমান পরিবারের প্রতি ভালোবাসা আজ প্রমাণ করলো।আসছে
১২ই ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন অতুলনীয় হাঁস প্রতীকে ভোট দিয়ে রহমান পরিবার থেকে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ধার্মিক জননেতা গফরগাঁও মানুষের আস্থাভাজন শ্রদ্ধাভাজন আলহাজ্ব এ বি সিদ্দিকুর রহমানকে বিপুল ভোটে জয় যুক্ত করে সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠাবেন এই প্রতিজ্ঞা নিয়ে গফরগাঁও উপজেলার সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করেছেন । এবি সিদ্দিকুর রহমানকে বিজয়ের মালা পড়াবে এমন প্রত্যাসা জনতার। গৌহাটা ময়দানে প্রমাণ করেছে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানকে কতটুকু ভালোবাসেন গফরগাঁওয়ের মানুষ।
মহাসমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও এর তরুণ উদীয়মান হাস্যোজ্জ্বল ধার্মিক ন্যায়পরায়ণতার নায়ক মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন সুন্দর সুস্থ একটি গফরগাঁও বি নির্মানে আমরা বদ্ধপরিকর। আমি ওয়াদা দিচ্ছি আপনাদের মাধ্যমে যদি এই সংসদীয় আসনটি আমরা নিতে পারি তাহলে নিশ্চিত থাকবেন এ গফরগাঁও উপজেলা বাসীর কোন বিপদ,কোন আঘাত,কোন কষ্ট আপনাদের উপর আসার পূর্বে আমাদের ওপর দিয়ে যেতে হবে । আমরা কোন অন্যায়কে আশ্রয় দেবনা এবং আমরা একে অপরের পরিবার হয়ে থাকবো। তারপর একে একে বিভিন্ন নেত্রীবর্গ বক্তব্য রাখেন।
এক বক্তব্যে নেতৃবৃন্দ বলেন যারা পানি বন্ধ করে দিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছেন তাদের জানা উচিত এমনটি করে মানুষের মন জয় করা যায় না। এমন ঘৃণিত কাজ যারা করেছেন তাদেরকে ওই এলাকার জনগণ ঘৃনা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা আগামী জাতীয় সংসদ সদস্য হব এমনটি একটি মহল অনুধাবন করতে পেরে ঘৃণিত কাজ টি করেছে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছি এই নোংরা চরিতার্থ যারা করেছেন তারা মনে হয় ফেরাউনের উত্তরসূরী।