মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। আমাদের ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখন শুধু সময়ের জন্য অপেক্ষা।মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কাভার করতে আসা বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের বড় ম্যান্ডেট ছিল সুষ্ঠু একটি নির্বাচন। সে লক্ষ্যে অংশগ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করেছি। ভোটার তালিকায় অসংখ্য ত্রুটি ছিল। আমরা প্রথমেই সেটা সংশোধন করেছি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করেছি। যারা মারা গেছেন, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছি। আখতার আহমেদ বলেন, এবার দুটো ভোট হবে– সাধারণ নির্বাচন ও গণভোট।রাজনৈতিক নেতৃত্বের জন্য সাধারণ নির্বাচন। আর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য গণভোট। তবে আমাদের যাত্রা খুব মসৃণ ছিল না। আমরা ধাপে ধাপে করেছি।

সাংবাদিকদের উদ্দেশ তিনি বলেন, আমাদের সত্যকে ধারণ করতে হবে।সব অপতথ্য বর্জন করতে হবে। আমরা প্রবিধান করেছিলাম ভোট কেন্দ্রে সাংবাদিকদের সেলফোন নিয়ে আসা যাবে না। তবে সেলফোন সাংবাদিকদের জীবনের অংশ হয়ে গেছে। পরে এই প্রস্তাবনা আমরা প্রত্যাহার করেছি। আমরা এখন একটি উৎসবমুখর নির্বাচন চাই। অপতথ্য থেকে আমাদের দূরে থাকতে হবে।
ইসির সিনিয়র সচিব বলেন, আমরা এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সুযোগের কোনো কমতি নেই। কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। তবে বেশি দেরি হবে না। যতটুকু সময় লাগবে, ঠিক ততটুকুই, তার বেশি নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এবারের নির্বাচন আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কারণেই এই মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এই নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। তারা স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন বলে আমরা আশ করি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, চিন্তা ও মতপ্রকাশের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। তবে এবারের নির্বাচন শুধু রাজনৈতিক ঘটনা নয়, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এক যাত্রা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি। এবারের নির্বাচনে ফেক নিউজের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। তবে আমাদের কাজ হবে সত্য বের করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin