সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৫০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন- ওই এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্থানীয়দের অভিযোগ, এর আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় দফাদারপাড়া এলাকার ময়জুদ্দিন দফাদার এর ছেলে রিন্টু (২৬), সোহরাব এর ছেলে দোয়েল (২৫), তুয়বুদ্দির ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin