শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিএনপির সমাবেশ : রাজপথে সতর্ক পাহারায় আওয়ামী লীগ

Reporter Name / ২৩২ Time View
Update : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৫:৪৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর আট স্থানে বুধবার (২৫ জানুয়ারি) সমাবেশ করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশসহ নানান কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো।

দলটির নেতারা জানান, কর্মসূচির নামে বিএনপির নেতাকর্মীরা যেন সহিংসতা ও বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক পাহারায় রাজপথে থাকছেন তারা। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা বলেন, বিকেল ৩টায় বনানী মডেল স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই কর্মসূচিতে যোগ দেবেন ওবায়দুল কাদেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এদিন সতর্ক থাকার বিষয়টি উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, অতীতের মতো বিএনপি যেন সহিংসতা করে জানমালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতাকর্মীরা প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে।

একইভাবে আলোচনা সভায় অংশ নেওয়ার পাশাপাশি নেতাকর্মীরা সতর্ক থাকবেন বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এ ছাড়া বিভিন্ন কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং কাউন্সিলরসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা মাঠে থাকছেন।

প্রসঙ্গত, বুধবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও দেশব্যাপী জেলা ও মহানগরেও সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান। বিএনপি ছাড়াও রাজধানীতে সাত স্থানে সমমনা দলগুলো সমাবেশ করবে বলে জানায় জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin