শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন

আবারও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। আজ শনিবার টেলিগ্রামে প্রকাশিত ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতি থেকে এ হামলার তথ্য জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে যাতে বাসিন্দারা সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি অবস্থান করেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা জারি করা হয়েছে।

আরেকটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে ‘পূর্ণ কার্যক্রম’ থেকে ‘জরুরি কার্যক্রম’-এ স্থানান্তর করা হবে। এর মধ্যে স্কুল বন্ধ রাখা, জনসমাগম নিষিদ্ধ করা এবং জরুরি খাত ছাড়া অন্যান্য কর্মস্থল বন্ধ রাখার নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।এদিকে আলজাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর চালানো হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত আমাদের সংবাদদাতা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin