রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন গুরুতর আহত বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ০৬নং বোকাইনগর ইউনিয়নের গবিন্দপুর (বীরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মোঃ আহসানুল রাব্বী (২৮), মোঃ রইছউদ্দিন (৪৫) ও মোঃ রাহাদ (১৯)। তাদের মধ্যে আহসানুল রাব্বী ও রইছউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ মহসিন মিয়া (২৪) গৌরীপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তার ছোট ভাই মোঃ রাহাদ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শসা খেতে যাওয়ার পথে প্রতিবেশীদের দ্বারা পথরোধের শিকার হন। এ সময় তাকে গালিগালাজ করা হলে প্রতিবাদ করায় কয়েকজন বিবাদী তাকে কিল-ঘুষি মারতে শুরু করে।
খবর পেয়ে বড় ভাই আহসানুল রাব্বী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ধারালো দা ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর কাটা জখম হয়। পরে তাদের চাচা মোঃ রইছউদ্দিন বাধা দিতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা মামলা না করার জন্য ভুক্তভোগীদের হুমকি দেয় এবং সুযোগ পেলে হত্যার হুমকিও প্রদান করে।
এব্যাপারে জানতে চাইলে মারামারির অভিযোগ অস্বীকার তোফাজ্জল বলেন, আমরা শুধু নিষেধ করেছি বাড়ীর ভিতর দিয়ে অটো-রিকশা ও যাতায়াত না করার জন্যে। আমাদের মেয়েরা পর্দা করে। এসব নিয়েই কথার কাটাকিটি হয়েছে
এ বিষয়ে শুক্রবার বিকাল ৩টার দিকে গৌরীপুর থানা-র উপপরিদর্শক (এসআই) মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহউদ্দীন করিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin