মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:২৩ অপরাহ্ন

​আজাহারুল ইসলাম লিটন, তারাকান্দা: ​ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেছেন, আগামীর বাংলাদেশ হবে উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,বাংলাদেশের প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। ​মঙ্গলবার (৩ মার্চ) ময়মনসিংহের তারাকান্দা বাজারের ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় মোতাহার হোসেন তালুকদার বলেন, “বাংলাদেশের আপামর জনতা আজ তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ। দেশবাসী বিশ্বাস করে, তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।” তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে পারলে কোনো অপশক্তিই আমাদের অগ্রযাত্রা রুখতে পারবে না।

মোতাহার হোসেন তালুকদার আরও যোগ করেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। ইফতার মাহফিলের উদ্দেশ্য কেবল খাওয়া নয়, বরং একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং দেশ ও জাতির মঙ্গলে দোয়া করা। ​ইফতার মাহফিলে তারাকান্দা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় দেশ, জাতি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

​ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক আর্মী, যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল ময়মনসিংহ উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, সদস্য সচিব সাদ্দাম সহ বিভিন্ন অংঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin