শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিএনপির সক্রিয় নেত্রী অরজিনা পারভীন চাঁদনী দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নিজের জীবনকে রাজনীতি ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন বলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় যুগ ধরে রাজনৈতিক নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েও তিনি নিজ এলাকা পলাশবাড়ীর মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রেখেছেন। কঠিন সময়েও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিয়েছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন অরজিনা পারভীন চাঁদনী। এলাকার বিভিন্ন সামাজিক উদ্যোগ, অসহায় মানুষের সহায়তা এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে তিনি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।
পলাশবাড়ী উপজেলার অনেক বাসিন্দার প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত একটি আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি জাতীয় পর্যায়েও এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয়রা মনে করেন, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে অরজিনা পারভীন চাঁদনী সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin