শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শাহিন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেকের বেশি অনুপস্থিত নেপালে সাধারণ নির্বাচন পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড় গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড়

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন আতঙ্কে রাজধানীসহ বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড় দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের।রাজধানীর মহাখালী, বিজয় স্মরণীসহ নগরীর বিভিন্ন পাম্পে ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক চালক আতঙ্কে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনে রাখার চেষ্টা করেন। এতে অল্প সময়ের মধ্যেই কয়েকটি ফিলিং স্টেশনে অস্বাভাবিক চাপ তৈরি হয় এবং কোথাও কোথাও সাময়িকভাবে জ্বালানি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবেই অনেকেই আগেভাগে বেশি করে জ্বালানি কিনতে পাম্পে ভিড় করছেন। এদিকে সরকার বলছে, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি সামলাতে যানবাহনে তেল বিক্রির কোটা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য ১০ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। এছাড়াও জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার ডিজেল দেওয়া যাবে।

তবে গুজব ছড়িয়ে পড়ায় হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে। শুক্রবার ছুটির দিনেও তাই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। পাম্প থেকে মূল রাস্তা পর্যন্ত চলে এসেছে গাড়ির লাইন। ফলে রাস্তায় তৈরি হয়েছে যানজট।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, প্রকৃত ঘাটতির চেয়ে আতঙ্কজনিত অতিরিক্ত চাহিদাই পরিস্থিতিকে বেশি চাপের মধ্যে ফেলছে। অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে সংরক্ষণ করার চেষ্টা করছেন। এর ফলে সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

বিপিসি সূত্র জানিয়েছে, ১-৪ মার্চ ডিজেল বিক্রি হয়েছে ৯৫ হাজার টন। যেখানে গত বছর একই সময়ে বিক্রি হয়েছে ৪৫ হাজার টন। অকটেন ও পেট্রোলের বিক্রিও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin