বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ

Reporter Name / ২২৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

ক্রাইম রিপোর্টার:

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক উদ্যোক্তার বাড়িতে সশস্ত্র হামলার চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ইফতার মাহফিলের দাওয়াতকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে গফরগাঁও উপজেলার পোড়াবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইফতার মাহফিলের দাওয়াত কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই একটি চাঁদাবাজ চক্রের পক্ষ থেকে আয়োজনে সম্পৃক্ত এক ব্যক্তিকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। বিভিন্ন মাধ্যমে তাকে জানানো হয়—তিনি বাড়িতে এলে তাকে হত্যা করা হবে।
অভিযোগ রয়েছে, ওই দিন দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে প্রায় ৯টি মোটরসাইকেল ও ৩টি অটোরিকশায় করে ৪০-৪২ জনের একটি সশস্ত্র দল শর্টগান, বন্দুক, রামদা ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে উদ্যোক্তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় জুমার নামাজের আগেই তাকে টুকরো টুকরো করে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি পাশের একটি মাদরাসার সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। এ সময় ঘটনাস্থলে শতাধিক প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। বাড়িতে বিপুল সংখ্যক মানুষ থাকায় সন্ত্রাসীরা কিছুক্ষণ পর সেখান থেকে সরে গিয়ে পোড়াবাড়ীয়া বাজারের দিকে চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, বাজারে গিয়ে সন্ত্রাসীরা এক দোকানদারকে শর্টগান দিয়ে মুখে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে। এ সময় তারা জানতে চায়—কেন ওই উদ্যোক্তার ইফতার মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে।
পরে বিকেলের দিকে পোড়াবাড়ীয়া এলাকায় একটি ফ্যাক্টরির কর্মীদের বহনকারী একটি গাড়িও আটকায় সন্ত্রাসীরা। অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হলেও কর্মীরা নিজেদের শ্রমিক পরিচয় দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী উদ্যোক্তা জানান, গফরগাঁওয়ে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে তিনি একটি ফ্যাক্টরি স্থাপন করেছেন। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। তবে তাকে হত্যার এমন প্রকাশ্য হুমকি এর আগে কখনও দেওয়া হয়নি।
তিনি দাবি করেন, এ ঘটনায় কিছু রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে এবং তিনি এর রাজনৈতিক ও আইনগত সমাধান চান।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin