সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান শুরু হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, যৌথ বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ সকালেই জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রবেশ ও বাহিরের পথগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি, যাতে কেউ পালিয়ে যেতে না পারে।
গত ১৯ জানুয়ারি জঙ্গলে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়। মামলায় প্রধান আসামি করা হয় মোহাম্মদ ইয়াসিনকে।

এছাড়া নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০০ অজ্ঞাতনামা আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জঙ্গল সলিমপুর চট্টগ্রাম নগরের কাছে, পাহাড়ি ও দুর্গম এলাকায় অবস্থিত। এখানে চার দশক ধরে অবৈধ বসতি গড়ে উঠেছে এবং সন্ত্রাসীরা নিজেদেরকে ‘নিরাপদ আস্তানা’ হিসেবে ব্যবহার করছে। এছাড়া পাহাড় কেটে প্লট-বাণিজ্য চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দুটি সন্ত্রাসী পক্ষ সক্রিয় রয়েছে, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন ও রোকন উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin