মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করে সংগঠনটির নেত্রকোনা জেলা শাখা।

ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল আজিজ, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ।

বক্তারা রমজানের শিক্ষা থেকে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধির শিক্ষা দেয়।

মাহফিলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin