মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী -এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, কাইটাল ইউপি চেয়ারম্যান আর তাহের আজাদ, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সাংবাদিক মোশারফ হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষতি কমিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রতিপাদ্যের আলোকে বক্তারা তরুণ সমাজকে দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin