বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অরজিনা পারভীন চাঁদনী। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এক গৃহহীন বৃদ্ধাকে নতুন একটি সুন্দর ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঝাপড় গ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাপড় গ্রামের অসহায় বৃদ্ধা মোছাঃ তমিছা বেগম দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। মাথা গোঁজার স্থায়ী কোনো আশ্রয় না থাকায় তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। তার এই দুর্দশার কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ান অরজিনা পারভীন চাঁদনী। তিনি নিজের অর্থায়নে তমিছা বেগমের জন্য রঙিন টিনের একটি নতুন ঘর নির্মাণ করে দেন।

নির্মিত ঘরটির শুভ উদ্বোধন করেন হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ অলিউল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেন,
“ব্যক্তিগত উদ্যোগে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। চাঁদনী আপার এই মহৎ উদ্যোগ আমাদের সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, অরজিনা পারভীন চাঁদনী দীর্ঘদিন ধরে পলাশবাড়ীসহ গাইবান্ধার বিভিন্ন এলাকায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত তমিছা বেগম বলেন,
“মাথার ওপর একটা ভালো ছাদের নিচে ঘুমাতে পারবো—এটা কোনোদিন কল্পনাও করিনি। আল্লাহ ওনার মঙ্গল করুন।”
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে জিয়া শিশু-কিশোর সংগঠন, গাইবান্ধা জেলা শাখা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin