শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন

 

নিজস্ব  প্রতিবেদক: ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি হয়েছেন  দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শামীম হাওলাদার এবং সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ইফতারের পরে সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্ট-এ জমকালো অনুষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক  কমিটি গঠন করা হয়।এতে নির্বাচন কমিশনার ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)সভাপতি ও ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবু সালেহ আকন, এবং ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. রেজাউল করিম, সদ্য বিদায়ী সভাপতি জাকির হোসেন ইমন।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি হয়েছেন ,সাবেক  দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টর হাসান মাহমুদ রিপন, যুগ্ম সম্পাদক দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহফুজ সাদি, অর্থ সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার ফটো সাংবাদিক মোস্তফা কামাল জাহিদ, দপ্তর সম্পাদক দৈনিক এ দিনের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণকন্ঠের চীফ রিপোর্টার মোরতুজা আমিন ডিলন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রাইজিং বিডি কম কমের আসাদ আল মাহমদ। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন   জাকির হোসেন ইমন, মোঃ মিজানুর রহমান (মাসুম মিজান), মিজানুর রহমান, হুমায়ন কবির, কবিরুজ্জামান মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin