স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে ঘিরে নতুন করে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে এলাকাবাসীর মাঝে। এই পরিবর্তনের বার্তা নিয়ে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজকর্মী ও কাউন্সিলর পদপ্রার্থী শাওন আহম্মেদ।
স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যার বিষয়ে সরব অবস্থানের কারণে ইতোমধ্যে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা—একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
শাওন আহম্মেদ জানান, তিনি একটি মাদকমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত, স্বচ্ছ ও উন্নয়নমুখী ৬ নং ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চান। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।
তিনি বলেন, যুব সমাজ, প্রবীণসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই তার লক্ষ্য। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শাওন আহম্মেদ আরও বলেন, “সৎ মানুষের পরিচয় কথায় নয়, কাজে প্রকাশ পায়। আমি চাই কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে এবং ৬ নং ওয়ার্ডকে একটি উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে।