শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

কাওসার হামিদ , তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলায়  সার সংকটের মধ্যেও কৃষকদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত সার বিতরণ করা হয়েছে। কৃষি  বিভাগের উপস্থিতিতে উপজেলার বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের গুদাম থেকে প্রায় ২’শ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায়  উপজেলার ভূমি অফিসের সামনের মেসার্স আসিফ ট্রেডার্সের গুদামে এ সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে সার সরাসরি কৃষকদের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের নামে সরকারিভাবে ২০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়। পরে ওই সার ডিলারের গুদামে পৌঁছালে উপজেলা কৃষি বিভাগের তদারকিতে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ইউনিয়নের প্রায় ২০০ জন কৃষকের মাঝে তা বিতরণ করা হয়। সার বিতরণের সময় স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক কৃষকই নির্ধারিত তালিকা অনুযায়ী লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত সার সংগ্রহ করেন। এতে দীর্ঘদিনের উদ্বেগ কিছুটা হলেও কমেছে বলে জানান তারা।
চলতি মৌসুমে উপজেলায় সারের ঘাটতির অভিযোগ ওঠায় কৃষকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। সময়মতো সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। তবে কৃষি বিভাগের উপস্থিতিতে সার বিতরণ হওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
সার পাওয়া কৃষক আইয়ুব আলী বলেন,বর্তমান সময়ে জমিতে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন ধরে সার সংকটের খবর শুনে আমরা চিন্তায় ছিলাম। এখন সার পেয়ে জমিতে ব্যবহার করতে পারবো। এতে চাষাবাদ চালিয়ে যেতে সুবিধা হবে।
এ বিষয়ে বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের মালিক খলিলুর রহমান বলেন,সরকারি বরাদ্দ অনুযায়ী আমাদের নামে ২০০ বস্তা সার এসেছে। কৃষি বিভাগের উপস্থিতিতে তালিকা অনুযায়ী কৃষকদের মাঝেই আমরা সার বিতরণ করেছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল আলম বলেন,ওই ডিলারের নামে ২০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত সার গুদামে আসার পর আমরা নিজেরা উপস্থিত থেকে ২’শ কৃষকের আইডি কার্ড সংরক্ষণ করে তাদের মাঝেই বিতরণ করেছি। এখানে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের বিষয় আমরা পাইনি।
তিনি আরও বলেন, “কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষি বিভাগ নিয়মিত তদারকি করছে। কোথাও যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়েও আমরা সতর্ক আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin