সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

রাকিবুল হাসান আহাদ, ক্রাইম রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে সিলগালা করার পরও গোপনে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ উঠেছে ‘সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড’ নামের একটি কারখানার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দিনে কারখানার গেটে প্রশাসনের সিলগালা ও তালা ঝুললেও রাতের আঁধারে সেখানে আবারও শুরু হয় উৎপাদন কার্যক্রম।

এতে করে আশপাশের জনবসতির মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গফরগাঁওয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটিকে জরিমানা ও সিলগালা করা হয়। নিয়ম অনুযায়ী সিলগালা করা কারখানায় কোনো ধরনের কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের বেলা গোপনে আবারও কারখানাটি চালু করা হচ্ছে।

বাসিন্দারা জানান, গভীর রাতে কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় এবং বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তাদের আশঙ্কা, পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির সময় যে বিষাক্ত ধোঁয়া ও সিসার কণা বাতাসে ছড়ায় তা আশপাশের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর।

পরিবেশবিদদের মতে, ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করলে বাতাসে সালফার ডাই-অক্সাইডসহ নানা ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন এসব বিষাক্ত গ্যাসের সংস্পর্শে থাকলে ফুসফুস, কিডনি ও স্নায়ুতন্ত্রের গুরুতর ক্ষতি হতে পারে।বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এদিকে একটি জনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানার কার্যক্রম নিয়ে শুরু থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল। এখন সিলগালার পরও যদি কারখানাটি গোপনে পরিচালিত হয়, তবে তা আইনের প্রতি চরম অবজ্ঞা বলেই মনে করছেন তারা।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। তাদের মতে, শুধু জরিমানা বা সিলগালা নয়—কারখানাটির বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্নসহ কঠোর ব্যবস্থা না নিলে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে না।
এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসীর আশা, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin