নিজস্ব প্রতিবেদক , চট্টগ্রাম: সুনামধন্য ও বহুল পরিচিত বেকারি ব্র্যান্ড “মস্কো বেকারস” চট্টগ্রামে তাদের ২২তম শাখার শুভ উদ্বোধন করেছে। আধুনিক আঙ্গিকে সাজানো নতুন এই শাখাটি নগরীর কর্নেল হাট, কাট্টলী এলাকায় নুরুল হক উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের উন্নতমানের বেকারি পণ্য, স্বাস্থ্যসম্মত খাবার এবং আধুনিক সেবা প্রদান করাই তাদের মূল লক্ষ্য। নতুন এই শাখায় বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, ফাস্টফুড ও বেকারি আইটেম পাওয়া যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এমন একটি আধুনিক বেকারির শাখা চালু হওয়ায় তারা খুশি। এতে করে মানসম্মত খাবার সহজেই পাওয়া যাবে। উল্লেখ্য, “মস্কো বেকারস” ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে তাদের মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।