শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ডেক্স রিপোটঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের ভয়াল থাবায় প্রাণ গেলো চার বছর বয়সী নিষ্পাপ শিশু মরিয়ম আক্তারের। উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মরিয়ম আক্তার (৪) ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর সন্ধ্যার আগমুহূর্তে প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে মরিয়ম নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে দিনভর আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে ইফতারের ঠিক আগে প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের মাটির চুলার ভেতর তার নিথর দেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটির গলায় থাকা একটি রুপার চেইনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, নেশার টাকার জন্য ওই চেইন ছিনিয়ে নিতে গিয়ে অভিযুক্ত ইয়াছিন মিয়া শিশু মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটি গোপন করতে মরদেহটি রান্নার চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় অভিযুক্ত কিশোর ইয়াসিন মিয়া (১৬) ও তার বাবা সাদ্দাম মিয়া (৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই কিশোর নেশাগ্রস্ত এবং মাদকের টাকার জন্যই এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ জানায়, মরিয়মের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের রুপার চেইনটি ছিনিয়ে নেওয়ার পর তা আঠারবাড়ি বাজারের একটি দোকানে প্রায় ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, প্রাথমিকভাবে রুপার চেইনের জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বাবাকেও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরিয়মের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আইনের মাধ্রমে বিচারিক কাজ হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin