আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা পৌরবাসী ও সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এবং বিএনপি নেতা মোঃ কামরুল হক। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সংযম ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের মাঝে এসেছে আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর।
ঈদ আমাদের সাম্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যরে শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে খুশির আনন্দ ভাগ করে নেওয়ার নামই ঈদ।” নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সহ-সম্পাদক এবং নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হক পৌরবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দধারা সবার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি আরও বলেন, “ঈদের এই খুশির দিনে আমরা যেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে না যাই। আসুন, আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই এবং মিলেমিশে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করি।” শুভেচ্ছা বার্তার শেষে তিনি নেত্রকোনা পৌরবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন