শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টার: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি আর হৃদয়ের গভীর থেকে ভালোবাসা বিলিয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনা পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে  কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নজরুল আলম ফিরোজ।

তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের এই আনন্দ যেন শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে। তিনি সকলকে আহ্বান জানান—আসুন, আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করি। ফিরোজ বিশেষভাবে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের কথা স্মরণ করে বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগ করে নিতে পারি।

ধনী-দরিদ্রের বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন—আল্লাহ যেন আমাদের দেশ ও দেশের মানুষকে সব ধরনের সংকট ও বিপদ থেকে হেফাজত করেন এবং ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার তৌফিক দান করেন। শেষে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনার একটি ভোট আমাদের এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করি, আপনারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে উন্নয়নের এই যাত্রায় পাশে থাকবেন।” সকলের জন্য রইলো ঈদের শুভেচ্ছা—হোক ঈদ আনন্দঘন, নিরাপদ ও ভালোবাসায় ভরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin