আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা পৌরবাসীসহ দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ সোহাগ মিয়া প্রীতম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই সাম্য, ভ্রাতৃত্ব এবং ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়া। এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি সম্পন্ন করা শিক্ষানবিশ আইনজীবী এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম আরও বলেন, “আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। ঈদের এই পবিত্র দিনে আমার প্রার্থনা—আমাদের সমাজে যেন শান্তি ও ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়।” তিনি পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নেত্রকোনা গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরিশেষে তিনি আবারও নেত্রকোনার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন— ”ঈদ মোবারক। ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে।