শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে তারা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তৃতীয় দিনের মতো সকাল ৮টা থেকেই উদ্ধার অভিযান চলছে এবং এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল অংশ নিয়েছে।

তিনি বলেন, স্পিডবোট ব্যবহার করে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, কোনো মরদেহ ভেসে গেছে কিনা তা খতিয়ে দেখতে। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকায় আশপাশের এলাকাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।সোহেল রানা আরো জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin