শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইচাল্লা বিল দখলচেষ্টায় উত্তেজনা, পূর্বের চাষিদের অধিকার রক্ষার দাবি এলাকাবাসীর

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:০১ অপরাহ্ন

 রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এর পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের অললী, কৈহালি টেক ও বেলদিয়া গ্রামের মাঝামাঝি অবস্থিত ইচাল্লা বিলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ ১০-১২ বছর ধরে স্থানীয় কৈহালি টেক ও বেলদিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা মিলে এ বিলে নিয়মিত মাছ চাষ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলে যাদের জমি রয়েছে, তাদের কাছ থেকে যথাযথভাবে ভাড়া নিয়ে নিয়ম মেনে মাছ চাষ পরিচালনা করা হচ্ছিল। এতে সংশ্লিষ্ট জমির মালিকরাও আর্থিকভাবে উপকৃত হচ্ছিলেন। তবে গত ৩-৪ দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাশের ভুষভুষিয়া গ্রামের কিছু ব্যক্তি—নিজাম মাস্টার, সোবহান, কাশের ঢালী এবং বেলদিয়া দক্ষিণপাড়া গ্রামের কামাল—বিলটি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, দখলচেষ্টাকারীদের অনেকেরই ওই বিলে কোনো জমি নেই। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা চান, পূর্বে যারা নিয়মতান্ত্রিকভাবে মাছ চাষ করে আসছিলেন, তারাই যেন পুনরায় চাষাবাদ অব্যাহত রাখতে পারেন। এলাকাবাসী আরও জানান, বিষয়টি দ্রুত সমাধানে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু এবং স্থানীয় রাজনৈতিক নেতা ইয়াসিন খানের হস্তক্ষেপ প্রয়োজন। তাদের মতে, যথাযথ উদ্যোগ গ্রহণ করা হলে দ্রুতই এ সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin