রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

জাতীয় সংসদকে ইনসাফের (ন্যায়বিচার) ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের যৌক্তিক পদক্ষেপে বিরোধী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যের জন্য নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইতোমধ্যে কালামে হাকিমের একটি আয়াত এবং রসুলে কারিম (সা.)- এর সবচেয়ে ঘনিষ্ঠজন প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.)- এর শাসন আমলের একটি অভিব্যক্তি আপনি এই মহান সংসদে তুলে ধরেছেন, এজন্য আপনাকে মোবারকবাদ।

আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা সেদিন একদফা আপনাকে অভিনন্দন জানিয়েছি, আজকে আবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতির প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে আপনি যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইনসাফের একটি চেয়ার।

এই চেয়ারের জায়গা থেকে আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন—নিরপেক্ষভাবেই সবকিছু বিবেচনায় নেবেন এবং যার যেটা পাওনা তাকে সেভাবেই দেবেন; আমি আপনার এই মনোভাবের জন্য আরেকবার অভিনন্দন জানাই।দায়িত্ব পালনকালে ডেপুটি স্পিকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার দায়িত্ব পালনকালীন আমাদের পক্ষ থেকে আপনার নেওয়া সংগত সব পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব, ইনশাআল্লাহ।’

মানুষ হিসেবে ভুল হলে শুধরে দেওয়ার যে আহ্বান ডেপুটি স্পিকার তার বক্তব্যে জানিয়েছিলেন, তার জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি সহযোগিতা চেয়েছেন, মানুষ হিসেবে ভুল যে কেউ করতে পারে। আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি—এই দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসঙ্কোচে পালন করব, ইনশাআল্লাহ।


পরিশেষে তিনি বলেন, ‘আমরা আশা করছি, যদি এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, তাহলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে।’ এ সময় তিনি ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন। বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষে অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin