হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক কার্যপর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা সদরের লঞ্চঘাট রোডস্থ ফুড সিটি রেস্টুরেন্টে সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আমার বার্তা পত্রিকার হোমনা প্রতিনিধি সাংবাদিক মোঃ মুরশিদ আলমের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি দেলোয়ারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদ্য সাবেক সভাপতি দৈনিক মানবজমিন ও এশিয়ান টেলিভিশনের হোমনা প্রতিনিধি সৈয়দ আনোয়ার, দৈনিক সংবাদ পত্রিকার হোমনা প্রতিনিধি মোঃ আবুল কাশেম ভূঁইয়া, সাংবাদিক মোঃ মুকবল হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ শফিকুল ইসলাম মুন্না,
মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সাইদুর রহমান, মোঃ জয়নাল, মোঃ আনিসসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তৃণমূল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সংগঠনটি দেশব্যাপী নির্যাতিত ও নিপীড়িত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এ সময় সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর-এর ডাকে সাড়া দিয়ে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৬ উদযাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।