রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে নেত্রকোনা বিএনপিএস মাঠে বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। এসব কার্যক্রম তরুণদের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, বিএনপিএসের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, শিল্পী ভট্টাচার্য, নারী নেত্রী কল্পনা ঘোষ এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin