মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসফাহানে গোলাবারুদের ডিপোয় মার্কিন ‘বাংকার বাস্টার’ হামলা ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী ফুলপুরে জমি নিয়ে বিরোধে হামলা, শ্লীলতাহানি ও পুকুরে বিষপ্রয়োগের অভিযোগ ঈদের পথে লাশের মিছিল সাবেক ডিআইজি জলিল গ্রেপ্তার বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাবেক ডিআইজি জলিল গ্রেপ্তার

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
বর্তমানে তিনি ডিবি পুলিশ হেফাজতে আছেন। ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন আবদুল জলিল মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin