মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা স্লুইসগেট দিয়ে নদীর পানি হাওরের দিকে প্রবেশের মুখে পানি ঢুকে বিস্তীর্ণ হাওর এলাকার ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এতে মাঘান ও গোবিন্দশ্রী ইউনিয়নের কয়েক হাজার একর জমির বোরো ধান পানির নিচে চলে যাওয়ার ঝুঁকিতে পড়ে।
এমন পরিস্থিতিতে মদন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব মিল্লাদ হোসেন,ও গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট এর ব্যক্তিগত অর্থায়নে স্লুইসগেটের মুখে ২০০ বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধের ব্যবস্থা করা হয়। এতে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং হাওরের ফসল রক্ষা পায়।
স্থানীয় কৃষকরা জানান, দ্রুত সময়ের মধ্যে বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধ করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে হাওরের ধান। তারা এ উদ্যোগের জন্য মিল্লাদ হোসেনকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে মিল্লাদ হোসেন বলেন, কৃষকদের ধান রক্ষা করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।