মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগের ‘গোলাগুলি, আহত ২’

Reporter Name / ২৫৭ Time View
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৫:৫৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ ও যু্বলীগের মধ্যে ‘গোলাগুলি’ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং ‘দুই জন গুলিবিদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বাউন্ডারী রোড এলাকায় এই ঘটনা ঘটে বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই রফিকুল ইসলাম জানান।

তবে সংশ্ষ্টি যুবলীগ নেতা ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয় স্বীকার করলেও গোলাগুলির কথা স্বীকার করেননি। আর এক ছাত্রলীগ নেতা এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করছেন।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ হয়েছেন মহানগরীর নতুন বাজার এলাকার রাজ্জাক মিয়ার ছেলে মো. শাকিল (২৫) ও নওমহলের জাহিদ হাসানের ছেলে রিমন হাসান (২৪)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাউন্ডারী রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান এবং মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহম্মেদ অনির সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

“পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।” মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহম্মেদ অনি বলেন, “আমার সাথে বা মহানগর ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সাথে কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।”

মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান বলেন, “মহানগর যুবলীগ নেতা জয়ের সাথে আগামী শনিবারে জমি নিয়ে দরবার হওয়ার কথা ছিল। এসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। এ সময় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ৫০ থেকে ৬০ জনকে নিয়ে এসে জয়ের ওপর হামলা করে। পরে জয় ও আমাদের ১০০ থেকে ১৫০ জন তাদের ধাওয়া করে ও পাথর মারার ঘটনা ঘটে। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিত স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin