মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা: ওবায়দুল কাদের

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৭:৩৩ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আমিন মার্কেটের সামনে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সমাবেশ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণজোয়ারে ভাটা। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে। তারা পরাজিত হবে, আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে—রাজনৈতিক মরণ।’

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি। রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ আমরা ছাড়বো না আগামী নির্বাচন পর্যন্ত।

মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে হারলেও মানুষের পাশে আছি, জিতলেও থাকবো।

তিনি বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে। আন্দোলনে হবে নির্বাচনেও খেলা হবে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। প্রস্তুত হয়ে যান, ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, জনসংযোগ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin