মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে যুবদল নেতাকে হামলার  অভিযোগ

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধি
 ফরিদপুরে গত ২৫ শে জানুয়ারী বিএনপির কেন্দ্রীয় নেতাদের ফরিদপুরে একটি অনুষ্ঠানেএসে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি তৈমুর লং।
 শুক্রবার বিকেলে হামলার  শিকার  তৈমুর লং জানান ,বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতাদের সাথে মিটিং শেষ করে আমরা ভাঙ্গার যুবদলের নেতারা ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড সৈয়দ মোদাররেস আলী ঈসার ঝিলটুলীর বাসায় সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনার জন্য যাই । আলাপ – আলোচনার সময় আহ্বায়ক সাহেবের বাসায় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন সহ আরো অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন । আলোচনা শেষ করে আহ্বায়ক সাহেবের বাসা থেকে বের হলে তার বাসার সামনের রাস্তায়জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের অনুসারীরা ৮/১০ জন আমাদের হামলা করে । আমাদের চেচামেচি শুনে বাসা থেকে বের হয়ে আহ্বায়ক সাহেব আমাদের উদ্ধার করে । পরবর্তীতে আমি ভাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পান্না , ভাঙ্গা পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শহীদুল ইসলাম বিটু ও নুরুজ্জামান সহ আমরা সকলে ভাঙ্গার উদ্দেশ্যে চলে আসি ।
এ বিষয়ে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন জানান , ভাঙ্গার যুবদলেরনেতা তৈমুর লং এর সাথে আমার কোন কথা কাটাকাটি বা তাকে কোন লাঞ্চিত/ হামলা করি নাই ।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড সৈয়দ মোদাররেস আলী ঈসা জানান , আমার বাসায় ঐদিনঅনেক নেতা কর্মীরাই এসেছে । তৈমুর লং কে লাঞ্চিত বা হামলা করার কোন ঘটনা ঘটে নাই এবং আমাকে এই বিষয়ে কেউ অবগত ও করে নাই । তাই এ ঘটনাটি আমার জানা নেই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin