শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হয় : প্রধানমন্ত্রী

Reporter Name / ২৫৮ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৭:০৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের জন্য কাজ করছি। আমাদের ভোট দিয়ে ২০১৪ সালে নির্বাচিত করেছে জনগণ। ২০১৮ সালে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছে। এর একমাত্র কারণ আমরা তাদের উন্নয়নে কাজ করেছি। কাজেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের মানুষের উন্নতি হয়, এটাই বাস্তবতা।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর রমনা পার্কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের ১২টি প্রকল্প উদ্বোধনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশে গণতন্ত্র ছিল বলেই উন্নয়নগুলো সম্ভব হয়েছে। এই ধারা না থাকলে এত উন্নত হতো না। আমরা পরমাণু শক্তিতে যুক্ত হতে পেরেছি। এ পরমাণু দিয়ে আমরা বোমা বানাবো না, বিদ্যুৎ উৎপাদন করবো।

শেখ হাসিনা বলেন, ২০২৩ সাল হবে মন্দার বছর, অর্থনীতিবিদেরা এমন ইঙ্গিত দিয়েছেন। দেশে যেন এর ধাক্কা না লাগে, সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তারপরও আমাদের অর্থনীতির গতিধারা অব্যাহত রেখেছি আমরা। প্রবৃদ্ধি ৭ ভাগ অর্জন করতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin