মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক সেমিনার

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন

সরোয়ার হোসেন ফরিদপুরঃ উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক উই প্রকল্পের  আওতায় বিদ্যালয় শিক্ষার্থী,অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে  ইভটিজিং,বাল্যবিবাহ,যৌতুক,জেন্ডার সমতা সহ বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন  করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় চত্বরে উলাসী সৃজনী সংঘের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন,ট্রেইডক্রাপ্ট একচেঞ্জ ও বিকাশ বাংলাদেশ এর সহায়তায় নারী সামাজিক সমিতির সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন,বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লা।

উই প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে সুমী খাতুন কনার সঞ্চালনায় বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মক্ষেত্র এবং দৃষ্টিভঙ্গির পরির্বতন, ইভটিজারকে রুখতে করনীয়, বাল্য বিবাহ এবং নারী- পুরুষের বৈষম্য বিষয় সহ নানা বিষয়ে আলোকপাত করেন। পরে প্রকল্পের বিভিন্ন উদ্যেশ্য এবং তা বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সুশীলদের সহযোগিতার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin