শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি : প্রধানমন্ত্রী

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেইনি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে বলেই আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে।

সরকারপ্রধান বলেন, মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা দিয়েছেন উচ্চ আদালত। ফলে বাংলাদেশের মানুষের ভোট, গণতন্ত্র ও মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। আমরা এই ঘোষণার প্রেক্ষিতে আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে গণতন্ত্রকে সুসংহত করেছি। এ গণতন্ত্র হচ্ছে জনগণের শক্তিকে দৃঢ় করা।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে স্থিতিশীলতা এসেছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। অনেকের অন্তর জ্বালা আছে। আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন, যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা সবসময় গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করেন। এটা তাদের একটা প্রচেষ্টা, যা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin