মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে বিএনপির সভা অনুষ্ঠিত 

Reporter Name / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারী ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার বিকেলে শহরের কাঠপট্টিস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।
এসময় অন্যান্যের মধ্যে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, গোলাম রব্বানী ভূঁইয়া রতন, মাদারিপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, মহিলা দলের জেলা সভাপতি নাজনীন রহমান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন, নেতাকর্মীদের মুক্তি ও গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিসহ ১০ দফা দাবি আদায়ে ৪ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী বিভাগীয় শহরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এছাড়া  কেন্দ্রীয় বিএনপি ঘোষিত এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য  সকলের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin