শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পেছাল

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:০৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

কথা ছিল, সোমবার বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এরই মধ্যে ভারতের রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে উপস্থিত হয়েছেন বিভিন্ন তারকা ও অতিথিরা। এমন সময় বিয়ের দিনক্ষণ পেছানোর কথা জানালেন এই তারকা জুটি।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, ৬ ফেব্রুয়ারি নয়, আগামীকাল মঙ্গলবার সাত পাঁকে বাঁধা পড়বেন সিড-কিয়ারা। হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে অনুষ্ঠিত হয় এই তারকা জুটির মেহেদির অনুষ্ঠান। আজ সোমবার সকালে গায়ে হলুদ ও সন্ধ্যায় আয়োজন করা হবে জমজমাট সংগীত অনুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। বিয়েতে নিমন্ত্রিত অতিথির সংখ্যা ১০০। এ ক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তারা।

এদিকে, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে কোন কোন তারকা নিমন্ত্রণ পেলেন, তা নিয়ে চলছে বেশ আলোচনা। এরই মধ্যে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে শুরু হয়েছে অতিথিদের আনাগোনা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শহিদ কাপুরের মতো তারকারা।

২০১৮ সালে ‘শেরশাহ’ সিনেমার মধ্য দিয়ে প্রথম দেখা হয় সিদ্ধার্থ-কিয়ারার। সেখান থেকেই প্রেমের বন্ধনে আবদ্ধ হন এই বলিউড তারকা জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin