বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তুরস্কের মধ্যাঞ্চলে আবারো ভূমিকম্পের আঘাত

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২১ পূর্বাহ্ন

তুরস্কের মধ্যাঞ্চলে আরো একটি নতুন ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৩টা ১৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর: বিবিসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। অন্যদিকে, ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, গোলবাসির কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন হয়। এর গভীরতা ছিলো ২ কিলোমিটার পর্যন্ত।

এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি)1 সকালে গাজিয়ানতেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটারশক হয়েছে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধসে যাওয়া ভবনগুলো থেকে উদ্ধার করা হচ্ছে আটকা পড়া মানুষদের। বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। এখনো চলছে উদ্ধার কাজ।

দেশ দুটিতে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ জনে। সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো ভবন। এখনো ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin